মিয়ানমারে তিন দিনে ১৬ জান্তা সেনাসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: | ১১ মার্চ ২০২৩, ২২:৩৯

জান্তা সেনা

মিয়ানমারে জান্তা বাহিনী ও পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) সশস্ত্রগোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষে তিন দিনে ১৬ জান্তা সেনাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জান্তা সেনারা অভিযান চালিয়ে কয়েকটি রাজ্যের ১০টি গ্রামের শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। অন্যদিকে জান্তা বাহিনীর কয়েকটি সেনা চৌকিতে পাল্টা হামলা চালায় সশস্ত্রগোষ্ঠী পিডিএফ।

এর আগে বুধবার (৮ মার্চ) থেকে কোচিন, কারেন ও সাগাইং রাজ্যে ব্যাপক তাণ্ডব চালায় জান্তা বাহিনী। এ ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার মানুষ।

জান্তা বাহিনীর কয়েকটি সেনা চৌকিতে মর্টার ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি। একইসঙ্গে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি তেলের খনি দখলে নেয়ার দাবি করেছে পিডিএফ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর