এবার বরখাস্ত হলেন দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক: | ৯ মার্চ ২০২৩, ২২:০৪

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির (ফাইল ছবি)

দক্ষিণ সুদানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এবার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সালভা কির।

বুধবার (৮ মার্চ) দেশটির প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নেন ও পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের কারণ হিসেবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।বৃহস্পতিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির বুধবার তার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন বলে প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন। বরখাস্ত হওয়া পররাষ্ট্রমন্ত্রী মায়িক আয়ি প্রেসিডেন্ট কিরের ঘনিষ্ঠ বন্ধু এবং এর আগে তিনি প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী মায়িক আয়ির বরখাস্তের আদেশের সঙ্গে এক সপ্তাহেরও কম সময় আগে একই পরিণতি বরণ করা ওই দুই মন্ত্রীর কোনও সংশ্লিষ্টতা আছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিস্কার নয়।

প্রেসিডেন্ট কিরের মুখপাত্র লিলি মার্টিন মানিয়েল বলেছেন, ‘এটি একটি স্বাভাবিক কাজ। যে কাউকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে এবং অন্যদের সেখানে প্রতিস্থাপিত করা হতে পারে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর