আর্জেন্টিনায় ভয়াবহ দাবানল

সময় ট্রিবিউন ডেস্ক | ৯ মার্চ ২০২৩, ০৩:২৩

সংগৃহীত
আর্জেন্টিনার কোরিয়েন্টেস প্রদেশে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। এতে পুড়ে ছাই হয়েছে ছয় লাখ হেক্টরেরও বেশি বনভূমি। বাতাসের তীব্র বেগ ও শুষ্ক আবহাওয়ায় আগুনের মাত্রা বেড়েই চলেছে।
 
স্থানীয় সময় গত মঙ্গলবার (৭ মার্চ) অঞ্চলটির বিশাল বনভূমি জুড়ে দাবানলের আগুন লাগে। তা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় দেশটির ন্যাশনাল সাউদার্ন ব্রিগেডের বিশেষ সদস্যরা। 
 
ব্রিগেডের সদস্যরা জানান, ৩ দিন আগে আচমকাই বনভূমির একাংশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। তারপরই দাও দাও করে জ্বলতে থাকে লেলিহান শিখা। দাবানলে ভস্মীভূত হয়ে গেছে বেশিরভাগ জায়গার গাছপালা। 
 
লোকালয়ে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। তবে বিমান ও হেলিকপ্টার থেকে পানি ছিটিয়েও পুরোপুরি নেভানো যায়নি আগুন। তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দমকল বাহিনী। এ অবস্থায় অঞ্চলটির আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। 
 
এদিকে দক্ষিণ আমেরিকার দেশটিতে এমনিতেই গ্রীষ্মকাল চলছে। তবে এ ঘটনার পরপরই এক প্রবীণ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছেন। 
সূত্র: রয়টার্স।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা