মার্চ মাসেই আইএমএফের ঋণ পেতে যাচ্ছে শ্রীলঙ্কা 

সময় ট্রিবিউন ডেস্ক | ৮ মার্চ ২০২৩, ০৭:১০

সংগৃহীত
ঋণ সংকটে বিপর্যস্ত হওয়া শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে যে ২৯০ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছে মার্চ মাসেই পেতে পারে বলে আশা করছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, চলতি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহেই মিলবে আইএমএফের ঋণের কিস্তি।
 
আজ মঙ্গলবার (৭ মার্চ) দেউলিয়া হয়ে যাওয়া দেশটির প্রেসিডেন্ট রনীল বিক্রমাসিংহে পার্লামেন্টে দেয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন। শ্রীলঙ্কার বর্তমান ক্ষমতাসীন সরকারে প্রেসিডেন্টের পাশাপাশি অর্থমন্ত্রীর দায়িত্বেও আছেন তিনি। 
 
চীনের সহায়তার পর ঋণ পাওয়ার ব্যাপারে যেসব শর্ত ছিল তা পূরণ হয়েছে জানিয়ে বিক্রমাসিংহে বলেন, অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু আমদানির জন্য আমাদের যথেষ্ট বৈদেশিক মুদ্রা নেই। তাই আইএমএফের এই ঋণ খুবই গুরুত্বপূর্ণ।
 
আইএমএফের ঋণ পেতে করের হার বাড়ানো, জ্বালানি ও বিদ্যুতের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার এবং অলাভজনক সরকারি প্রতিষ্ঠান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগে গত বছরের এপ্রিলে ৪ হাজার ৬০০ কোটি ডলার ঋণ খেলাপি হয় শ্রীলঙ্কা।  
 
বিশ্বব্যাংকের তথ্যে দেখা যায়, শ্রীলঙ্কার বিদেশি ঋণ স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে বেড়েছে। মাহিন্দা রাজাপক্ষে যখন প্রথম প্রেসিডেন্ট হন, অর্থাৎ ২০০৫ সালে সেই গ্রাফ হঠাৎ মাথাচাড়া দিয়ে খুব দ্রুত ওপরে উঠে যায়।
 
রাজাপক্ষেদের শাসনামলের সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, আগে দেশের মোট ঋণের পরিমাণ বেশি ছিল, কিন্তু বৈদেশিক ঋণের পরিমাণ ছিল কম। মাহিন্দা বৈদেশিক ঋণকে অতি দ্রুত ভয়ংকর বিপজ্জনক পর্যায়ে নিয়ে যান। যার মাশুল এখন দেশটিকে দিতে হচ্ছে।  
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর