পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৯ 

সময় ট্রিবিউন ডেস্ক | ৭ মার্চ ২০২৩, ০২:৪০

সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৩ পুলিশ সদস্য।

আজ সোমবার (৬ মার্চ) স্থানীয় সময় সকালে প্রদেশটির কাচ্চি জেলার বোলান এলাকায় হামলার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। কাচ্চি পুলিশের এসএসপি মাহমুদ নোতেজাই স্থানীয় গণমাধ্যমকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। 

বেলুচিস্তানের কাচ্চি জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) মোহাম্মদ নোতেজাই হতাহতের বিষয়টি জানিয়ে বলেন, সিবি-কাচ্চি সীমান্তের কামব্রি সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রাথমিক আলামতের উপর ভিত্তি করে তিনি এই ঘটনাকে আত্মঘাতী হামলা বলে অনুমান করেছেন। তিনি বলেন, তদন্তের পরই সুনির্দিষ্ট করে বলা যাবে, এটা কী ধরনের হামলা ছিল। আহতদের ঘটনাস্থলের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ছাড়া এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে।

বেলুচিস্তানের তথ্য বিভাগ বলছে, আহতদের কোয়েটায় নিতে সরকারি একটি হেলিকপ্টার বোলানে পাঠানো হয়েছে। এ ছাড়া কোয়েটাজুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির কুদ্দোস বিজেনজো এই হামলার নিন্দা প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর