পাকিস্তানের টিভিতে ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: | ৭ মার্চ ২০২৩, ০০:০৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তৃতা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)।

‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের’ পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সমস্ত স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করে রোববার নির্দেশনা জারি করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। নির্দেশনা জারির পর রোববার থেকে তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রোববার ইমরান খানকে গ্রেফতার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পাকিস্তানের পুলিশ। মূলত সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেফতারের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাহোর শহরে ইমরানের বাড়ির সামনে সমবেত হন তার শত শত সমর্থক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা