ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা, সতর্ক অবস্থানে রাশিয়া

সময় ট্রিবিউন ডেস্ক | ২ মার্চ ২০২৩, ০৪:৫৭

সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলীয় ওব্লাস্ট অঞ্চলের কোলোমনা শহরের বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টার পর ইউক্রেন সীমান্তে সতর্কতার সাথে নিয়ন্ত্রণ আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওই ড্রোন হামলার ঘটনায় রুশ কর্তৃপক্ষ ইউক্রেনকে দোষারোপ করেছে। একইসঙ্গে সর্বশেষ এই ঘটনা ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের এক বছর পর মস্কোকে নতুন একটি চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মস্কোর মাত্র ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পূর্বে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষার জন্য এই ঘটনা খুবই উদ্বেগজনক বলে মনে করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

এদিন দেশটির প্রেসিডেন্ট পুতিন রাজধানী মস্কোতে একটি অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন। তবে সেখানে তিনি কোনো নির্দিষ্ট হামলার কথা উল্লেখ করেননি। কিন্তু তাঁর নির্দশে দক্ষিণ ও পশ্চিম রাশিয়ার বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর সীমান্ত নিয়ন্ত্রণ বাড়িয়েছেন রুশ কর্তৃপক্ষ। পরে সেন্ট পিটার্সবার্গের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়াও মঙ্গলবার, বেশ কয়েকটি রাশিয়ান টেলিভিশন স্টেশন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা প্রচার করে। তবে কর্মকর্তারা ওই ঘটনার জন্য হ্যাকিংকে দায়ী করেছেন। এ ছাড়া মঙ্গলবারের ওই ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর