সাগরে অস্ত্রের বড় চালান আটক করল মার্কিন নৌবাহিনী

সময় ট্রিবিউন | ১২ মে ২০২১, ০২:০৩

ছবি: ইন্টারনেট

আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযান থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আটক করা এসব অস্ত্র চীন ও রাশিয়ায় তৈরি হয়েছে বলে দাবি করেছে মার্কিন নৌবাহিনী।

গত ৬-৭ মে নিয়মিত টহলের অংশ হিসেবে আরব সাগরের উত্তরাংশ থেকে অস্ত্রের এ চালান আটক করা হয়। বাহরাইনের উপকূলে অবস্থান করা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অস্ত্রের এ চালান জব্দ করেছে। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, জব্দ করা এসব অস্ত্রের মধ্যে রাশিয়ার তৈরি কয়েক ডজন ট্যাংক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, চীনের তৈরি হাজারের বেশি টাইপ-৫৬ রাইফেল, শতাধিক পিকেএম মেশিনগান, স্নাইপার রাইফেল, গ্রেনেড লঞ্চার রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বেআইনি অস্ত্রের চালানের কার্গোগুলো নামানোর পরে আটক নৌযানটির নাবিকদের ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে তাদের খাবার দেওয়া হয়।
যে নৌযান থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে, সেটাতে কোনো দেশের পতাকা ছিল না। সেটি একটি সাধারণ পালতোলা নৌযান ছিল। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সব দিক খতিয়ে দেখছে তারা। প্রয়োজনে একটি দলকে এই অস্ত্রের রহস্য উদ্ঘাটনের দায়িত্ব দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা