‌'ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া'

আর্ন্তজাতিক ডেস্ক: | ১ মার্চ ২০২৩, ১০:০০

সংগৃহীত ছবি

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। তবে ইউক্রেনের কাছ থেকে তারা যেসব অঞ্চল ছিনিয়ে নিয়েছে সেগুলো ফেরত দেবে না এবং এগুলো নিয়ে কোনও আলোচনাও হবে না।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন। পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়া কখনই ইউক্রেনের চারটি অঞ্চলে তার দাবি ত্যাগ করবে না।

রাশিয়া গত বছর দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চল দখল করে। এরপর একই বছরের সেপ্টেম্বরে অঞ্চল চারটি মস্কো গণভোটের পরে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করেছিল। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এই গণভোটকে অবৈধ বলে আখ্যা দিয়েছে।

এ ব্যপারে পেসকভ বলেন, ‘কিছু বাস্তবতা রয়েছে যা এরই মধ্যে একটি অভ্যন্তরীণ বিষয় হয়ে উঠেছে। মানে, নতুন অঞ্চল। রাশিয়ান ফেডারেশনের সংবিধান বিদ্যমান ও একে উপেক্ষা করা যায় না। রাশিয়া কখনই এই বিষয়ে আপস করতে প্রস্তুত নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর