রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে কিছু একটা করতে চেয়েছিলেন মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ নভেম্বর ২০২২, ০৫:৩৭

ছবিঃ সংগৃহীত

জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলার আগে কিছু একটা করতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু নিজের ক্ষমতার শেষ দিকে এসে প্রভাব কমে যাওয়ায় সেই পরিকল্পনাগুলো ভেস্তে যায়। এমনকি তখন পুতিনকে প্রভাবিত করার ক্ষমতা তার ছিল না।

জার্মান সাপ্তাহিক ম্যাগাজিন স্পিগেলকে এভাবেই নিজের কথাগুলো তুলে ধরেন মেরকেল। খবর বিবিসি ও চয়েচে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালে তিনি ২০২১ সালের আগস্টে সবশেষ মস্কো সফর করেন। ২০২১ সালের গ্রীষ্মে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউরোপীয় সংলাপের আয়োজন করতে চেয়েছিলেন মেরকেল। তবে তা ব্যর্থ হয় তুলে ধরে তিনি বলেন, রাশিয়া তার নীতিতে অটল ছিল।

তিনি বলেন, সেই সময় আমার অনুভূতি খুবই স্পষ্ট ছিল যে ক্ষমতার রাজনীতিতে আমার প্রভাব শেষ হয়ে গেছে।

অ্যাঙ্গেলা আরও বলেন, আলোচনা সামনে টেনে নেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না। সত্যিই ছিল না, সবাই জানত শরৎকালে সে (অ্যাঙ্গেলা মেরকেল) চলে যাবে। তিনি যোগ করেন, পুতিন শুধু ক্ষমতাকেই বিবেচনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর