যুদ্ধের প্রস্তুতি নিতে শি জিনপিং এর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | ১০ নভেম্বর ২০২২, ০৮:৩১

ছবিঃ সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার তাগিদ দিয়েছেন। পিপলস লিবারেশন আর্মির একটি অনুষ্ঠানে মঙ্গলবার তিনি নির্দেশ দেন।

প্রেসিডেন্ট বলেন, চীনের নিরাপত্তা ক্রমশ হুমকির মুখে আছে। এ অবস্থায় সেনাদের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া নিউজের বরাতে বুধবার এ তথ্য জানা গেছে। খবর এনডিটিভির।

মঙ্গলবার কেন্দ্রীয় সামরিক কমান্ড (সিএমসি) ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমান্ডের যৌথ কার্যক্রম পরিদর্শনে সিএমসি কেন্দ্রে যান তিনি। সেখানে তাঁকে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

নতুন করে পার্টির মহাসচিব নির্বাচিত হওয়ার পর বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনীর উদ্দেশে প্রথম ভাষণে জিনপিং বলেন, বর্তমানে বিশ্ব যেভাবে পরিবর্তিত হচ্ছে তা আগের শতকে দেখা যায়নি। চীনের নিরাপত্তা এখন ক্রমবর্ধমান হুমকি ও অনিশ্চয়তার মধ্যে আছে এবং চীনের সেনাবাহিনীর যে লক্ষ্য সেটি এখনও কঠিনই আছে।

তিনি বলেন, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। সামরিক শক্তি বাড়িয়ে লড়াই করতে হবে এবং জয় পেতে হবে এবং নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হবে। এ ছাড়া সেনাবাহিনীর ওপর পার্টি এবং জনগণের আরোপিত জাতীয় অখণ্ডতা রক্ষা, নিরাপত্তা এবং ক্রম বিকাশমান স্বার্থরক্ষার দায়িত্ব পালনে নির্দেশ দেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর