শতাধিক মরদেহ ভেসে ছিলো গঙ্গায়,আশঙ্কা করোনায় মৃত্যু

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ০৪:২২

ছবি: ইন্টারনেট

করোনায় ধরাশায়ী প্রতিবেশী দেশ ভারত। প্রতিদিন আক্রান্ত হচ্ছে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ।প্রাণ যাচ্ছে চার হাজার বা তার কাছাকাছি মানুষের। দেশের আনাচে-কানাচে প্রতিদিন ঘটছে অপ্রীতিকর ঘটনা।অনেক ঘটনা হিম করে দিচ্ছে রক্ত।সোমবার (১০ মে) এমনই এক দৃশ্যের অবতারণা ঘটেছে বিহারে।

সেখানকার গঙ্গায় ভাসতে দেখা যায় শতাধিক মরদেহ। পরে তুলে আনা হয় পাড়ে।সেগুলোর শরীর ছিঁড়ে খাচ্ছে সারমেয়।

বক্সার জেলার চৌসায় ঘটা এ ঘটনা থেকে আশঙ্কা করা হচ্ছে যাদের দেহ মিলেছে তারা প্রত্যেকেই করোনা আক্রান্ত ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, সকালের দিকে গঙ্গায় ভাসতে দেখা যায় দেহগুলি। পরে সেগুলি গঙ্গার পাড়ে তুলে এনে রাখার ব্যবস্থা করা হয়। স্থানীয়দের অনুমান, গঙ্গার উল্টো পাড়ে উত্তরপ্রদেশ, ওই দিক দিয়েই ভেসে এসেছে দেহগুলি। কারণ তাদের দাবি, এই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়া সম্ভব নয়। আপাতত জেলা প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

বক্সারের এসডিও কেকে উপাধ্যায় বলেন, দূর থেকে ১০-১২টি মরদেহ ভেসে আসতে দেখা গিয়েছিল। আপাতত যা বোঝা যাচ্ছে, বিগত ৫-৭ দিনে ধরে সেগুলি জলে ভাসছিল। জলে দেহ ভাসানোর প্রথা আমাদের এখানে নেই। দেহগুলির সৎকারের ব্যবস্থা করছি আমরা।সূত্র: আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর