জেরুজালেমে সংঘর্ষ, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | ১১ মে ২০২১, ০১:৫৮

ছবি: ইন্টারনেট

জেরুজালেমে তৃতীয় রাতের মতো ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ সোমবার ভোরে আবারও ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে। সেখানে তারা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও বোমা ছুড়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে আল-জাজিরার খবরে বলা হয়।

জেরুজালেমের শেখ জারাহ এলাকাতে সোমবার ভোর রাতে রাতে ফিলিস্তিনিরা ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে, এর জবাবে পুলিশ কর্মকর্তারাও স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করেছে। তবে পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়ার খবর পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনের চিকিৎসকরা বলছেন বেশ কিছু বিক্ষোভকারী আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের শহর হাইফা এবং রামাল্লাতে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জেরুজালেমের পুলিশের কার্যকলাপকে সর্মথন করে বলেছেন তার সরকার শান্তিপূর্ন অবস্থাকে নষ্ট করার জন্য কোন প্রকার কট্টরপন্থী উপাদানকে পাত্তা দেবে না।

পূর্ব জেরুজালেমে জেরুজালেমের নিরাপত্তা বাহিনীর পদক্ষেপের নিন্দা করেছেন প্রতিবেশি জর্ডান। মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় যেসব দেশ ভূমিকা রাখে, সেই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং জাতিসংঘ এই সহিংসতার ব্যাপারে 'গভীর উদ্বেগ' জানিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ আরো পরের দিকে এই ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শুক্রবার থেকে সেখানে কয়েক দফায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। শনিবারের সহিংসতার শুরু হয় জেরুজালেমের দামেস্ক গেটে যখন ইসলাম ধর্মের পবিত্র রাত লাইলাতুল আল-কদর উপলক্ষে হাজার হাজার মুসলমান আল-আকসা মসজিদে নামাজ আদায় করেন। এর আগে শনিবার মসজিদ অভিমুখে নামাজীদের নিয়ে যাওয়া অনেক বাস আটকে দেয় ইসরায়েলি পুলিশ। শুক্রবারের সহিংসতার কারণে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর