কাবুলের স্কুলে বিস্ফোরণ, নিহত ৮৫

সময় ট্রিবিউন | ১০ মে ২০২১, ২১:২৪

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জন। এই হামলায় দাশত-ই-বারচি পাড়ায় আরো ১৮৭ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১০ মে) মার্কিন গণমাধ্যম সিএনএনকে তথ্যটি নিশ্চিত করেছেন আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্টের মিডিয়া প্রধান ডানিশ হেদায়াত।প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সৈয়দ উল-শুহাদা স্কুলের সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছিল। শিক্ষার্থীরা যখন আতঙ্কে ছুটতে শুরু করে তখন আরো দুটি বিস্ফোরণ ঘটে।

শিক্ষা মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নাজিবা আরিয়ান রয়টার্সকে জানান, স্কুলটিতে ছেলে ও মেয়ে উভয়ই পড়াশোনা করে। এখানে মোট তিনটি শিফটে ক্লাস হয়। এর মধ্যে দ্বিতীয় শিফটে ক্লাস করে মেয়েরা। আহতদের অধিকাংশই মেয়ে শিক্ষার্থী।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে অনেকেই মেয়ে শিক্ষার্থী। তারা স্কুলে পড়াশোনা শেষে বাড়ির দিকে যাচ্ছিল।এদিকে, শনিবার ঘটনার পরপরই এর পেছনে তালেবানকে দায়ী করে সমালোচনা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। যদিও তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বিদ্রোহী গোষ্ঠীর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর