আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৮

সংগৃহীত

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। বুধবার (৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া থেকে মিনিটম্যান-৩ নামের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। মূলত পারমাণবিক ইস্যুতে প্রস্তুতি প্রদর্শনেই দেশটির এ পদক্ষেপ। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সান্তা বারবারার থেকে প্রায় ৬০ মাইল উত্তরে ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্থানীয় সময় দুপুর ১টা ১৩ মিনিটের দিকে অপারেশনাল পরীক্ষা শুরু হয়।

বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার প্রথম মঙ্গলবার পেন্টাগন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে সিস্টেমের কার্যকারিতা ও প্রস্তুতি যাচাই করা হবে।

তিনি বলেন, এই উৎক্ষেপণটি নিয়মিত পরীক্ষার অংশ, যা অনেক আগেই নির্ধারিত ছিল। তাছাড়া এটি পূর্ববর্তী পরীক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

রাইডার বলেন, যুক্তরাষ্ট্র অপারেশনাল পরীক্ষার আগে চুক্তির বাধ্যবাধকতার জন্য রাশিয়ান সরকারকে অবহিত করেছে। হেগের আন্তর্জাতিক আচরণবিধি অনুসারে উৎক্ষেপণের বিষয়টি আগেই জানানো হয়।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যখন পারমাণবিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তখনই যুক্তরাষ্ট্র এমন পরীক্ষা চালালো। তাছাড়া বর্তমান ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর