যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক | ৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৪

ছবিঃ সংগৃহীত

বরিস জনসনের বিদায়ের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন তাঁর সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন তিনি।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার পরপর লন্ডনের ওয়েস্টমিনস্টারের একটি সম্মেলন কক্ষে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচন পরিচালনা করে ১৯২২ কমিটি। কমিটির চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ভোটের ফল ঘোষণা করেন। তাতে ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ ভোট এবং সুনাকের পক্ষে ৬০ হাজার ৩৯৯ ভোট পড়েছে।

বিবিসি বলছে, আগামীকাল রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাত শেষে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর সম্মেলন কক্ষে উপস্থিত দলীয় নেতাদের অভিনন্দন জানান লিজ ট্রাস। সংক্ষিপ্ত বক্তব্যে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের বেশ প্রশংসা করেন। তিনি বলেন, জনসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়ন করেছেন, জনগণকে করোনার টিকা দিয়েছেন এবং বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে পরাস্ত করেছেন।

সম্প্রতি জ্বালানি বিল কয়েক গুণ বেড়ে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের আশ্বাসের বাণী শুনিয়েছেন লিজ ট্রাস। কর কমানোর পাশাপাশি যুক্তরাজ্যের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে ‘বলিষ্ঠ পরিকল্পনা’ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী হতে যাওয়া লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ের স্টারমার। তবে কানজারভেটিভ পার্টির এই এক যুগের শাসনমালে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে যে সংকট দেখা দিয়েছে তার সমালোচনা করেছেন তিনি। স্যার কিয়ের স্টারমার বলেছেন, এখন দেশের যা প্রয়োজন তা শুধু লেবার পার্টিই দিতে পারে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর