যুক্তরাজ্যে বিদ্যুৎ ও গ্যাসের দাম ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ আগষ্ট ২০২২, ০৭:৩৩

ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যে বিদ্যুৎ ও গ্যাসের দাম ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত নিল দেশটির সরকার।

যুক্তরাজ্যের সরকারি বিদ্যুৎ ও গ্যাসের বিপণন সংস্থা-অফজেম জানায়, সরবরাহকারীদের সঙ্গে নির্দিষ্ট চুক্তি নেই, এমন গ্রাহকদের বার্ষিক বিল এক হাজার ৯৭১ পাউন্ড থেকে বাড়িয়ে গড়ে তিন হাজার ৫৪৯ পাউন্ড ধার্য করা হবে। আগামী অক্টোবর থেকে এটি কার্যকর হবে। খবর আল-জাজিরার।

অফজেম ধারণা করছে জানুয়ারিতে এই পরিস্থিতি আরও খারাপ হবে। তখন গড় বিল ৫০০০ পাউন্ড বা তার বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অফজেম জানিয়েছে, বিশ্বব্যাপী পাইকারি গ্যাসের দামের ক্রমাগত বৃদ্ধির কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মহামারি করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ধীরে ধীরে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়াকেই জ্বালানি মূল্য রেকর্ড বৃদ্ধির জন্য দায়ী করছে অফজেম।

জ্বালানি মূল্য বৃদ্ধির ঘোষণার পরপরই দাতব্য সংস্থাগুলো উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছে, আর্থিকভাবে চাপে থাকা পরিবারগুলো ‘সবচেয়ে খারাপ ক্রিসমাসের’ একটির মুখোমুখি হবে।

উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হারে ভুগছে যুক্তরাজ্য। মুদ্রাস্ফীতি এরই মধ্যে ১০ শতাংশের ওপরে এবং বর্ধিত জ্বালানি মূল্যে কারণে আগামী মাসগুলোতে ১৩ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।

অফজেমের পরিচালক জোনাথন ব্রিয়ারলি বলেন, ‘আমরা জানি, এই মূল্যবৃদ্ধি যুক্তরাজ্যজুড়ে পরিবারে ব্যাপক প্রভাব ফেলবে এবং গ্রাহকদের এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি নিয়মিত গ্রাহকদের সঙ্গে কথা বলি এবং আমি জানি যে আজকের খবর অনেকের জন্য খুবই উদ্বেগজনক হবে। তবে আমরা বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিয়েছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর