প্রতিদিন ১ কোটি ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ আগষ্ট ২০২২, ০৪:৪৩

ছবিঃ ইন্টারনেট

ইউরোপে বর্তমানে জ্বালানি গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। আর এমন সময় ফিনল্যান্ড সীমান্তে বিপুল পরিমাণ গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। বিশ্লেষকদের বরাতে গণমাধ্যম বিবিসি জানিয়েছে এ তথ্য।

বিশ্লেষণে দেখা গেছে, ফিনল্যান্ড সীমান্তের কাছে পোর্তোভায়া গ্যাস প্লান্টে প্রতিদিন প্রায় এক কোটি ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পূর্ব দিকে অবস্থিত প্লান্টটি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব গ্যাস এর আগে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে জার্মানিতে সরবরাহ করত রাশিয়া।

যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত জানিয়েছেন, রাশিয়া গ্যাসগুলো এমনিতেই পুড়িয়ে ফেলছে কারণ এগুলো তারা অন্য কোথাও বিক্রি করতে পারছে না।

অযথা গ্যাস পুড়িয়ে ফেলায় বিজ্ঞানীরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেছেন। এতে করে উত্তরমেরুর বরফ গলার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

রেস্টেড এনার্জি জানিয়েছে, প্রতিদিন গড়ে পোড়ানো হচ্ছে ৪.৩৪ মিলিয়ন ঘন ফুট গ্যাস।

প্লান্টের কাছে অবস্থিত ফিনল্যান্ডের সাধারণ মানুষের নজরে বিষয়টি আসে প্রথমে। তারা বিশাল বড় আগুনের কুণ্ডলি দেখতে পান।

এদিকে গত মে মাস থেকে জার্মানিতে গ্যাসের সরবরাহ অনেক কমিয়ে দেয় রাশিয়া। প্রযুক্তিগত কারণ দেখিয়ে রাশিয়া এটি করতে বাধ্য হয়েছে বলে দাবি করে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রম। কিন্তু জার্মানির দাবি সম্পূর্ণ রাজনৈতিকভাবে রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর