১৫০০ লিটার অক্সিজেন তৈরি হবে মিনিটে , প্ল্যান্ট যাচ্ছে ভারত

সময় ট্রিবিউন | ৮ মে ২০২১, ১৮:৫৮

ছবি: ইন্টারনেট

মিনিটে প্রতিটি প্ল্যান্ট তৈরি করতে পারবে ৫০০ লিটার অক্সিজেন। তাতে হেসেখেলে একসঙ্গে ৫০ জন রোগীর অক্সিজেন চলতে পারবে। ভারতে এমনই তিনটি ১৮ টনের অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট পাঠাচ্ছে ব্রিটেন।

বিদেশ সচিব ডমিনিক রাব জানিয়েছেন, নর্দান আয়ারল্যান্ডের কাছে যে উদ্বৃত্ত অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট ছিল, তা ভারতে পাঠানো হচ্ছে। শুক্রবার নর্দান আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট থেকে তিনটি প্ল্যান্ট এবং ১,০০০ ভেন্টিলেটর নিয়ে রওনা দিয়েছে একটি অ্যান্তোনোভ এএন-১২৪ বিমান। যা রবিবার সকালে ভারতে এসে পৌঁছাবে। তারপর তা বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেবে ভারতীয় রেড ক্রস সোসাইটি।

ইতিমধ্যে গত মাসে ভারতে ২০০ টি ভেন্টিলেটর এবং ৪৯৫ টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছিল ব্রিটেন। বিদেশ মন্ত্রকের কার্যালয়ের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলার জন্য ভারতকে সবরকমভাবে সাহায্য করবে লন্ডন। তারই অঙ্গ হিসেবে এবার অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট পাঠানো হচ্ছে। যা ভারতে যে অক্সিজেনের আকাল দিয়েছে, তা কিছুটা হলেও দূর করবে। রাব বলেন, ‘এই মহামারীর মোকাবিলার জন্য ব্রিটেন এবং ভারত একসঙ্গে কাজ করছে। আমরা সবাই সুরক্ষিত না হওয়া পর্যন্ত কেউই সুরক্ষিত নয়।’

তবে শুধু ব্রিটেন করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জাপানও। শুক্রবার জাপানের দূতাবাস জানিয়েছে, প্রথম দফার সাহায্য হিসেবে আজ (শনিবার) ১০০ টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠাবে টোকিও। গত ৩০ এপ্রিল জাপানের সরকার ৩০০ টি অক্সিজেন কনসেনট্রেটর এবং ৩০০ টি ভেন্টিলেটর পাঠানোর ঘোষণা করেছিল। দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘ভারতে করোনাভাইরাস পরিস্থিতির মোকাবিলার জন্য আরও সাহায্য করতে থাকবে জাপান।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২