পার্টিতে নেচে গেয়ে তীব্র সমালোচনায় ফিনিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | ২০ আগষ্ট ২০২২, ০১:৪২

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনের পার্টিতে নাচগান করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সান্না ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে স্বেচ্ছায় মাদক পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে বিরোধীরা। জোট সরকারের নেতাদেরও কেউ কেউ একই কথা বলছেন। তবে পার্টিতে মাদক গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী সান্না মারিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে সান্না মারিন এবং তাঁর বন্ধুদের একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা গেছে। তাঁর বন্ধুদের মধ্যে ফিনল্যান্ডের নামকরা কয়েকজন তারকা ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েন মারিন। তাঁর বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ উঠেছে।

বিরোধী দলের নেতাদের একজন দাবি করেছেন যেন তাঁর মাদক পরীক্ষা করা হয়। ৩৬ বছর বয়সী মারিন মাদক গ্রহণের কথা অস্বীকার করেছেন। তবে তিনি শুধু অ্যালকোহল পান করেছেন।

গতকাল বৃহস্পতিবার ওই ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি জানতেন তাঁর ভিডিও করা হয়েছে, তবে ভিডিওটি প্রকাশ করায় তিনি মনোক্ষুণ্ন হয়েছেন।
মারিন আরও বলেন, ‘আমি নেচেছি, গেয়েছি, পার্টি করেছি—এগুলো সম্পূর্ণ বৈধ বিষয়।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা