বাংলাদেশেও পড়তে পারে চীনের রকেটের বিশাল ধ্বংসাবশেষ 

আন্তর্জাতিক ডেস্ক | ৭ মে ২০২১, ২৩:১৫

ছবি: ইন্টারনেট

চীনের ফাইভ বি রকেটের ধ্বংসাবশেষ সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কখন ও কোথায় পড়বে রকেটটি তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে এখনও নির্দিষ্ট করে তা বলা সম্ভব হচ্ছে না।এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কেউই নিশ্চিত নয় কখন এবং কোথায় রকেটটির ধ্বংসাবশেষ পড়বে।

এদিকে ইউএস স্পেস সার্ভিল্যান্স নেটওয়ার্ক বলছে, রকেটটি রবিবার (৯ মে) মধ্যাহ্নের সময় অথবা এর একদিন বা দু’দিন পর পড়তে পারে। তবে, অন্য সূত্র বলছে, রবিবার সকাল ১১টা থেকে সোমবার (১০ মে) ভোর ৫টার মধ্যে রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে। তবে, নতুন ডাটায় এই তথ্য আরো বেশি নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছে ইউএস স্পেস সার্ভিল্যান্স নেটওয়ার্ক।

তবে এ বিষয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুর রহমান জানান, যে অরবিটে চীনের ফাইভ বি রকেটের ধ্বংসাবশেষ অবস্থান করছে সে অনুযায়ী বাংলাদেশে আপাতত পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে, যেকোনো সময় অরবিট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে।

আবার একি প্রতিষ্ঠানের অপর বৈজ্ঞানিক কর্মকর্তা নূর হোছাইন শরীফি আর্ন্তুজাতিক বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানান, ফাইভ বি রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর লোয়ার আর্থ অরবিটে যখন আসবে তখন বলা সম্ভব মূলত কোথায় পড়তে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা