এভারেস্টেও বেড়েছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক | ৭ মে ২০২১, ২২:৫৯

ছবি: ইন্টারনেট

করোনা ছুঁয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টকেও। সেখানের বেস ক্যাম্পেও ক্রমে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।এপ্রিল মাসে প্রথমবার বেসক্যাম্পে এক বিদেশি পর্বতারোহীর শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়।

নেপাল সরকারের সবশেষ তথ্য অনুযায়ী, বেস ক্যাম্পে চারজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে।যদিও বেসরকারি মতে সেই সংখ্যাটি ৩০।২০২০ সালে এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া হয়নি, সে কারণেই এবছর রেকর্ড সংখ্যক পর্বতারোহীকে অভিযানের অনুমতি দেয় নেপাল সরকার।

কিন্তু এবারের অভিযান শুরু হওয়ার পর থেকেই একের পর এক করোনা আক্রান্তের খবর আসতে থাকে। পোল্যান্ডের পর্বতারোহী পল মাইকেলস্কি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে তাদের ফুসফুসের সমস্যা ছিল। পরে করোনা সংক্রমণ ধরা পড়ে। ’

বেস ক্যাম্প ছাড়ার পরে পর্বতারোহী রোজিতা অধিকারীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তিনি জানান, নেপাল সরকার এখনও করোনা সংক্রমণের ঘটনা অস্বীকার করছে। বেস ক্যাম্পে অনেকের শরীরেই যে করোনা সংক্রমিত হয়েছে তার প্রমাণ রয়েছে। এরপরেও সরকার কেন সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে?

নেপালে শেষ কয়েকদিনে অনেকটাই সংক্রমণ বেড়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭শ ছুঁয়েছে। তবু নেপালের অর্থনীতিকে চাঙ্গা রাখতে পর্যটনশিল্পে কোনো কড়া নিয়ন্ত্রণ আরোপ করেনি নেপাল সরকার।

একবছর এভারেস্ট অভিযান বন্ধ থাকায় নেপাল সরকারের বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবার সেই আয়ের রাস্তা খোলা রাখতে গিয়ে সংক্রমণ বাড়ছে।সূত্র: আনন্দবাজার পত্রিকা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা