ব্রাজিলে পুলিশ সঙ্গে গোলাগুলিতে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | ৭ মে ২০২১, ২১:২৫

ছবি: ইন্টারনেট

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রিওডি জেনিরোতে স্থানীয় সময় বৃহস্পতিবার পুলিশ ও সন্দেহভাজন মাদক চোরাকারবারীদের মধ্যে ব্যাপক গোলাগুলিতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

চোরাকারবারী চক্রটি যাকারাজিনহো শহরে অনেক বেশি সক্রিয়। খবর সিনহুয়া’র।

রিওডি জেনিরো সিভিল পুলিশ জানায়, সেখানে গোলাগুলি চলাকালে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এ সময় কথিত অপরাধী চক্রের ২৪ সদস্য প্রাণ হারিয়েছে।

ওই অঞ্চলে মাদকপাচার ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে সিভিল পুলিশের অভিযান চলাকালে যাকারাজিনহোতে বৃহস্পতিবার এ গোলাগুলি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও এবং ভিডিও বার্তা এ শহরের বিভিন্ন স্থানে ব্যাপক গোলাগুলির দৃশ্য দেখা যায়। সেখানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। হেলিকপ্টার থেকে তোলা বিভিন্ন ছবিতে সশস্ত্র ব্যক্তিদের পালিয়ে যেতেও দেখা গেছে।

রিওডি জেনিরোর সবচেয়ে শক্তিশালী অপরাধী চক্র কথিত রেড কমান্ডের যাকারাজিনহো শহরে ব্যাপক প্রাধান্য রয়েছে।

পুলিশ জানায়, রেড কমান্ডের বিরুদ্ধে যাকারাজিনহোতে বিভিন্ন নরহত্যা, চুরি-ডাকাতি, ছিনতাই এবং মাদক চোরাকারবারীর জন্য শিশুদের কাজে লাগানোর অভিযোগ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর