পাকিস্তানে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

সময় ট্রিবিউন | ৬ মে ২০২১, ২০:৫০

ছবি: ইন্টারনেট

পাকিস্তানের খায়বার পাখতুনখাওয়ার কাঘান উপত্যকার বাসিন্দারা বিদ্যুৎ সঙ্কট নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং অবিলম্বে বিদ্যুৎ পুনরায় চালুর দাবিতে রাস্তা অবরোধ করেছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার সেখানকার প্রধান বাজারের সামনে জমায়েত হয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। দুই ঘণ্টারও বেশি সময় ধরে তারা রাস্তা আটকে বিক্ষোভ করেছে।
জানা গেছে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ওই সময় নিজেদের দাবির সপক্ষে এবং সরকারের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পেশোয়ার ইলেকট্রিক কম্পানিকে কাঘান ও আশেপাশের এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে। যেন সেখানে স্বাভাবিক জীবনযাপন শুরু বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহর বেশ কয়েক ঘণ্টা ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল। দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘটনাটি ঘটেছিল।

সূত্র: অ্যানার্জি ওয়ার্ল্ড ডটকম



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর