মিউজিক ভিডিও শুটের সময় ৮ মডেলকে ধর্ষণ

সময় ট্রিবিউন | ৩০ জুলাই ২০২২, ২২:৫১

সংগৃহীত

মিউজিক ভিডিওর শুটিং সেটে জোর করে ঢুকে আটজন নারী মডেলকে ধর্ষণ করেছে একদল বন্দুকধারী। এসময় সেটে থাকা পুরুষদেরও নগ্ন করে তাদের ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয় দুষ্কৃতরা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে ঘটেছে বর্বরোচিত এ ঘটনা। খবর এএফপির।

দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী ভেকি সেল বলেছেন, গত বৃহস্পতিবার (২৮ জুলাই) জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্প শহরের উপকণ্ঠে ওই শুটিং সেটে হামলা চালায় প্রায় ২০ জন সন্দেহভাজন বন্দুকধারী। মিউজিক ভিডিও শুটের প্রস্তুতি নেওয়ার সময় মডেল ও ক্রুদের আক্রমণ করে তারা।

মন্ত্রী জানান, ভুক্তভোগী নারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তিনি বলেন, এক নারীকে ১০ জন এবং আরেকজনকে আটজনে মিলে গণধর্ষণ করেছে দুষ্কৃতরা। এমনকি পুরুষদেরও কাপড়চোপড় খুলে নেওয়া হয় এবং তাদের জিনিসপত্র ছিনিয়ে নেয় বন্দুকধারীরা।

ভেকি জানান, এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তিনি বলেন, দেখে মনে হচ্ছে তারা বিদেশি নাগরিক, মূলত ‘জামা জামা’।

দেশটিতে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলনকারীদের ‘জামা জামা’ বলা হয়। এদের বেশিরভাগই জিম্বাবুয়ে অথবা মালাউইর অভিবাসী।

দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা এক সম্মেলনে বলেছেন, অপরাধীদের গ্রেফতার ও মোকাবিলা করতে পুলিশ মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় ধর্ষণের ঘটনা খুবই কম প্রকাশ্যে আসে বলে অভিযোগ রয়েছে। তারপরও দেশটিতে প্রতি ১২ মিনিটে একটি করে এ ধরনের অপরাধ পুলিশের কাছে রিপোর্ট করা হয়।

সূত্র: এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা