কায়রোতে বহুতল ভবন ধস; নিহত ১৮

সময় ট্রিবিউন | ২৯ মার্চ ২০২১, ০৫:১৭

ছবিঃ ইন্টারনেট

মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৪ জন। স্থানীয় সময় শনিবার (২৭ মার্চ) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে।

কায়রোর গভর্নর এক বার্তায় জানিয়েছেন, রাত ৩টায় গভর্নরের ক্রইসিস রুমকে জানানো হয় যে ৯ তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। এরপর দ্রুত সেখানে উদ্ধারকর্মীদের দল পাঠানো হয়। তারা ধ্বংস্তুপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম শুরু করে।

কায়রো গভর্নরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা খালিদ আব্দেল-আল জানিয়েছেন, এই ঘটনায় নিহত হয়েছে ১৮ জন। আহত ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে পুরো জায়গা ঘিরে রেখেছে পুলিশ। চারপাশে উৎসুক জনতা ও উৎকণ্ঠা নিয়ে আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছে। বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরানো হয়।

তাৎক্ষিণকভাবে ভবন ধসে পড়ার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রকৌশলীদের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ভবনটির গঠনগত ও সরঞ্জামাদির গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

তবে শঙ্কা করা হচ্ছে ভবন নির্মাণের নিয়ম-নীতির তোয়াক্কা না করে রিয়াল স্টেট ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে ভবন তৈরি করে থাকে। পাশাপাশি সরকারের নিয়ম-নীতি না মেনে অনুমতি না থাকা সত্ত্বেও অতিরিক্ত ফ্লোর তৈরি করা হয়। সে কারণে মিশরে ভবন ধসের ঘটনা ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২