৪ গুণ বেশি শরণার্থী নেওয়ার ঘোষণা দিলেন বাইডেন

সময় ট্রিবিউন | ৫ মে ২০২১, ০৫:০৭

ছবি: ইন্টারনেট

এবছর যুক্তরাষ্ট্রে ৬২ হাজার ৫০০ শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।শুরুতে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ১৫ হাজার শরণার্থীর সীমা বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। পরে নিজ দলের নেতা ও শরণার্থী অধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করেন।


এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, মে মাসে বাইডেন এই সংখ্যা সংশোধন করবেন।

বাইডেন বলেন, আগের প্রশাসন ঐতিহাসিকভাবে সবচেয়ে কম ১৫ হাজারের যে সীমা দিয়েছিল, সেটা শরণার্থী সহায়ক জাতি হিসেবে আমেরিকার মূল্যবোধকে প্রতিফলিত করে না। বিশ্বের বিভিন্ন স্থানে যারা অনেক ভোগান্তির পর উদ্বেগের সঙ্গে নতুন জীবন শুরুর অপেক্ষায় আছেন, তাদের মন থেকে দীর্ঘ দিনের সংশয়কে দূর করার জন্য আজকের এই পদক্ষেপ খুবই জরুরি ছিল।

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার এক লাখ ১০ হাজার শরণার্থী নেওয়ার সিদ্ধান্ত পাল্টে রেকর্ড পরিমাণ কমিয়ে ১৫ হাজারে নামিয়ে এনেছিলেন ট্রাম্প।নির্বাচনী প্রচারে জো বাইডেন এই সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও এপ্রিলে তিনিও ট্রাম্পের নীতি অনুসরণ করায় সমালোচনার মুখে পড়েন।

বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো শরণার্থীদের অনেকেই নিজ দেশের সংঘাত-সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসে। যুক্তরাষ্ট্রে ঢুকতে তাদের অনেক পরীক্ষার পরও অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা