রাশিয়াকে কয়েকশ’ ড্রোন দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: সুলিভান

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২২, ২২:০৯

সংগৃহীত

রাশিয়াকে কয়েকশ’ ড্রোন দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। সোমবার (১১ জুলাই) এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা জেক সুলিভান।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের শুরুতেই দেয়া হবে মনুষ্যবিহীন যানগুলো। এগুলোর কোনো কোনোটি অস্ত্র বহনেও সক্ষম। সুলিভান জানান, সরবরাহের পাশাপাশি ড্রোন পরিচালনায় দেয়া হবে প্রশিক্ষণও।

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনী কৌশলগতভাবে ব্যর্থ দাবি করে তিনি বলেন, কিয়েভ, খারকিভ, ওডেসাসহ প্রধান শহরগুলো ইউক্রেনের নিয়ন্ত্রণেই আছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য আছে, ইরান সরকার রাশিয়াকে ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। পরিচালানায় প্রশিক্ষণও দেবে তেহরান। ইউক্রেনে কৌশলগত লক্ষ্য অর্জনে এরই মধ্যে ব্যর্থ পুতিন বাহিনী। তারা চেয়েছিল কিয়েভ দখল করে পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে। মানচিত্র থেকে ইউক্রেনের নাম মুছে দিতে। তবে তা হয়নি। সাহসের সাথে রুশ বাহিনীকে মোকাবেলা করছে ইউক্রেনের সেনারা।

/এনএএস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর