মৃত বাবা মেয়ের বিয়েতে যেভাবে ‘উপস্থিত’ হলেন

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২২, ২২:১৯

সংগৃহীত

বছর খানেক আগেই মৃত্যু হয়েছিল কনের বাবার। তারপরও মেয়ের বিয়ের আসরে উপস্থিত হলেন তিনি। আর মৃত বাবাকে নিজের বিয়ের আসরে দেখে মেয়ের চোখের পানি বাঁধ মানছিল না। 

আসলে বিয়েতে বোনকে চমকে দিতেই ভাই দুই বছর আগে মারা যাওয়া বাবার মোমের মূর্তি নিয়ে আসেন বিয়ের আসরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফণী কুমার নামে ওই যুবক বোন সাই বৈষ্ণবীর বিয়ের আসরেই বাবার মোমের মূর্তি নিয়ে আসেন। মোমের মূর্তিটি দেখতে অবিকল তাদের মৃত বাবার মতোই। 

বৈষ্ণবী ও তার মা প্রথমে হতবাক হয়ে গেলেও পরে তারা কান্নায় ভেঙে পড়েন।

অভিভূত বৈষ্ণবীকে মূর্তিটি চুম্বন ও আলিঙ্গন করতে দেখা গেছে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য স্বজনরাও বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

ফণী কুমারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মূর্তি তৈরি শেষ হতে এক বছরেরও বেশি সময় লেগেছে।

করোনাক্রান্ত তাদের বাবার মৃত্যু হয়। তার অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর