বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ মে ২০২১, ০২:০৬

মুখ্যমন্ত্রী পদে বুধবার (০৫ মে) শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। দলীয় কার্যালয়ে বৈঠকের পরে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সোমবার (০৩ মে) কালীঘাটে সাংবাদিক বৈঠকের পরে তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা। বৈঠকের পরে সাংবাদিকদের সামনে এসে ওই বৈঠকের সিদ্ধান্ত জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি জানান, পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন মমতাই।

পার্থ আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫ তারিখ শপথ নেবেন মমতা। তার পরে ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়।

তবে কারা মন্ত্রী হবেন সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মমতা ঠিক করবেন কারা মন্ত্রী হবেন। বৈঠকে উপস্থিত ছিলেন জয়ী বিধায়করাও।

বৈঠকে বিধায়কদের মমতা বলেছেন, বিধায়ক হয়ে যাওয়ার পরে অহঙ্কার করলে চলবে না। জিতে যাওয়ায় দায়িত্ব আরও বেড়েছে। আপনার যোগ্য জবাব দিয়ে জিতেছেন। আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছেন। দেশের সব বিরোধীরা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে কালীঘাটে মমতা বলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে তার সরকারের প্রধান কাজ হবে রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। তার পরেই বিজয় উৎসব করবেন তারা।

সূত্র: আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর