যতদিন অস্ত্র লাগে ততদিনই অস্ত্র দেওয়ার ঘোষণা জার্মানীর

আন্তর্জাতিক ডেস্ক | ২২ জুন ২০২২, ১২:৩৮

ছবিঃ সংগৃহীত

যতদিন অস্ত্র লাগে ততদিন ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

মঙ্গলবার ফেডারেশন অব জার্মান ইন্ড্রাস্ট্রিজের বার্ষিক বৈঠকে এমন মন্তব্য করেন শলৎজ।

তাছাড়া লিথুয়ানিয়া এবং উত্তর ইউরোপের অন্যন্য মিত্রদের পাশে থাকার ব্যপারেও পুনরায় আশ্বস্ত করেছেন জার্মান চ্যান্সেলর।

ইউক্রেনকে সাহায্য ও অস্ত্র দেওয়ার ব্যাপারে ওলাফ শলৎজ বলেন, ইউক্রেনের ওপর ভয়াবহ আক্রমণ ইউরোপ এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো কখনই সমর্থন করে না। তাই ইউক্রেনকে আত্মরক্ষার্থে বিপুল পরিমাণে অস্ত্র দেওয়া হয়েছে এবং রাশিয়ার ওপর কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং প্রয়োজনে আরও অস্ত্র দেওয়া হবে।

তবে জার্মান চ্যান্সেলর স্বীকার করেছেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানেরও ক্ষতি হচ্ছে।

এ ব্যাপারে শলৎজ বলেন, এই নিষেধাজ্ঞাগুলো কাজ করছে। তবে এগুলো আমাদেরও ক্ষতি করছে। আমাদের কোম্পানিগুলোর ক্ষতি করছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার মূল্য আছে, গণতন্ত্রের মূল্য আছে, বন্ধুদের সঙ্গে একাত্বতা প্রকাশের মূল্য আছে। আর আমরা এ মূল্য দিতে প্রস্তুত আছি।

সূত্র: সিএনএন 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর