ইরানের প্রেস টিভির পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক

সময় ট্রিবিউন | ২৮ মার্চ ২০২১, ১৮:২১

ছবিঃ ইন্টারনেট

ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির অফিসিয়াল পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যমে আবারও ইরানবিদ্বেষী আচরণের প্রমাণ দিয়েছে বলে দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে ।

গতকাল কোনো পূর্বঘোষণা ছাড়াই প্রেস টিভিকে ফেসবুক জানিয়েছে, তারা স্থায়ীভাবে এই টিভির পেজ বন্ধ করে দিয়েছে। এর কারণ হিসেবে বরাবরের মতো ফেসবুকের ‘নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে।

সামাজিক এই যোগাযোগের মাধ্যমটি নিজেকে ‘বাক স্বাধীনতা’ চর্চার উপযুক্ত স্থান বলে দাবি করা সত্ত্বেও এ পর্যন্ত কয়েকবার প্রেস টিভির অফিসিয়াল পেজ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। গত জানুয়ারি মাসের মাঝামাঝি এই মিডিয়ার অফিসিয়াল পেজ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছিল ফেসবুক।

পরে অবশ্য প্রেস টিভির পক্ষ থেকে আবেদন করার পর তারা আবার এটি খুলে দেয়। কিন্তু এবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এবার আর আবেদন করলেও তা গ্রহণ করা হবে না। প্রেস টিভির ফলোয়ার সংখ্যা ৪০ লাখের বেশি। ২০১৮ সালে ফেসবুক কর্তৃপক্ষ ইরান ও রাশিয়ার শত শত একাউন্ট বন্ধ করে দেয়। সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি দাবি করে, ভুল তথ্য প্রচারের দায়ে এসব একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। তখন থেকে কয়েকবার প্রেস টিভির ফেসবুক পেজ বন্ধ করে দেয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর