জয়ের দেখা পায়নি বিজেপির ৯ তারকা

সময় ট্রিবিউন ডেস্ক | ৩ মে ২০২১, ০৯:৩২

ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবার ১০ জন তারকাকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করে। এর মধ্যে জয় পেয়েছে মাত্র একজন। তিনি হলেন চলচ্চিত্র অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদর আসন থেকে ৩১১৯ ভোটের ব্যবধানে জিতেছেন জনপ্রিয় এই চিত্রনায়ক ও ব্যবসায়ী। খড়কপুর কেন্দ্রে হিরণের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার।

এছাড়া বিজেপির বাকি ৯ তারকা প্রার্থীই ফেল করেছেন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী গায়ক বাবুল সুপ্রিয় লড়েছেন টালিগঞ্জ থেকে। তিনি হেরেছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে। বিজেপির আরেক পুরনো প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জী ভোটে দাঁড়িয়েছিলেন চুঁচুড়া কেন্দ্র থেকে। এখানে তিনি হেরেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদারের কাছে।

এদিকে, অভিনেত্রী পার্নো মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, অঞ্জনা বসু এবং অভিনেতা যশ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষরা এ বছরই যোগ দিয়েছেন বিজেপিতে, প্রার্থীও হয়েছে। কিন্তু এরা প্রত্যেকেই হেরেছেন।

পার্নো মিত্র বরাহনগর থেকে হেরেছেন তৃণমূল কংগ্রেসের তাপস রায়ের কাছে। শ্রাবন্তী বেহালা পশ্চিম থেকে হেরেছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। পায়েল সরকার বেহালা পূর্ব থেকে হেরেছেন তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ে কাছে।

তনুশ্রী চক্রবর্তী হাওড়ার শ্যামপুর থেকে হেরেছেন তৃণমূলের কালীপদ মণ্ডলের কাছে। অঞ্জনা বসু সোনারপুর দক্ষিণ থেকে হেরেছেন তৃণমূলের তারকা প্রার্থী লাভলী মৈত্রের কাছে। অন্যদিকে, অভিনেতা যশ দাশগুপ্ত হুগলীর চণ্ডীতলা থেকে হেরেছেন তৃণমূলের স্বাতী খান্দেকরের কাছে এবং রুদ্রনীল ঘোষ ভবানীপুর থেকে হেরেছেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর