ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে জেল ও জরিমানা

সময় ট্রিবিউন | ২ মে ২০২১, ১৮:২২

ছবি: ইন্টারনেট

ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের নিজ দেশে ফিরতে সাফ নিষেধ করেছে সরকার। নিষেধাজ্ঞা চলাকালীন কেউ ভারত থেকে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখলে তার ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। এই প্রথম অস্ট্রেলিয়া নিজ নাগরিকদের দেশে ঢুকার কোনো চেষ্টাকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখছে। খবর বিবিসির।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ভারত। শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সংখ্যা ২৪ ঘণ্টায় আক্রান্তের নতুন বিশ্বরেকর্ড। তবে ভারতে যখন এমন পরিস্থিতি তখন অস্ট্রেলিয়া অনেকটাই নিরাপদ। নতুন করে করোনার বিস্তার রোধে ভারত থেকে নিজ দেশে যাত্রাও নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার রাতে এ নিষেধাজ্ঞা জারি হয়। আগামী সোমবার থেকে তা কার্যকর হবে।

শুক্রবার সরকারের দেওয়া ঘোষণা থেকে জানা গেছে, ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকরা যদি পরবর্তী সিদ্ধান্তের আগে নিজ দেশে ফেরেনে তবে তাদের ৫ বছর পর্যন্ত জেলের ঘানি টানতে হবে। এছাড়া ৬৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানাও গুণতে হবে তাদের। আগামী ১৫ মে এ সিদ্ধান্ত ফের পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, ভারতে প্রায় ৯ হাজার অস্ট্রেলিয়ার নাগরিক বসবাস করেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখের বেশ মানুষ। আর মৃত্যু হয়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের।ল



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর