রুশ হামলায় ৩ মাসে ৩৭৫২ ইউক্রেনীয় নিহত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ মে ২০২২, ০০:৩২

ছবিঃ সংগৃহীত

ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর ইউক্রেনে এ পর্যন্ত তিন হাজার ৭৫২ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার সর্বশেষ বেসামরিক হতাহতের আপডেটে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অগ্রসানে ইউক্রেনে সাত হাজার ৮১৪ জন বেসামরিক হতাহত হয়েছেন। এর মধ্যে তিন হাজার ৭৫২ জন নিহত এবং চার হাজার ৬২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকাংশ বেসামরিক লোক হতাহতের রেকর্ড করা হয়েছে, যারা বিস্ফোরক অস্ত্র মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ভারি কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এ ঘটনায় প্রয় ৬০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর