রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১০ বছর ধরে চলতে পারে : লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ এপ্রিল ২০২২, ০১:০৫

লিজ ট্রাস ও বরিস জনসন

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ১০ বছর পর্যন্ত চলতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। পররাষ্ট্রনীতি-বিষয়ক এক অনুষ্ঠান শেষে গতকাল বুধবার এ কথা বলেন তিনি। পশ্চিমা বিশ্বকে সতর্ক করে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হলে ইউরোপজুড়ে দুর্দশা আরও বাড়বে এবং বিশ্বে ভয়াবহ পরিণতি তৈরি হবে। দীর্ঘ সময় ইউক্রেনে এ যুদ্ধ চলতে পারে এবং ইউরোপকে এর জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। খবর রয়টার্সের।

যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তাদের আশঙ্কা, রাশিয়াকে ইউক্রেনের অঞ্চল দখলের সুযোগ করে দিলে পুতিন প্রতিবেশী জর্জিয়া মলদোভায় হামলা করতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস গতকাল তাঁর বক্তব্যে মরিয়া ও বেপরোয়া পুতিনকে থামাতে তাঁর এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, গ্রেট ব্রিটেন এবং তার মিত্রদের দ্রুততার সঙ্গে আরও একধাপ এগিয়ে ইউক্রেন থেকে রুশ বাহিনীকে তাড়িয়ে রাশিয়ায় ফেরত পাঠানো উচিত।

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, আমাদের বিশ্বজুড়ে কৌশলগত জোট তৈরি করতে হবে এবং আগ্রাসনকারীদের ঠেকাতে অর্থনৈতিক শক্তি ব্যবহার করতে হবে। বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি-৭-এর অবশ্যই একটি অর্থনৈতিক ন্যাটো গঠন করে সবার সমৃদ্ধি ও নিরাপত্তায় কাজ করতে হবে।

তবে পশ্চিমাদের সতর্ক করে পুতিন বলেছেন, ‘কৌশলগত নিরাপত্তা’ হুমকির মুখে পড়লে রাশিয়া অস্ত্র ব্যবহারে পিছপা হবে না। ইউক্রেনে কোনো তৃতীয় পক্ষ যদি ‘হস্তক্ষেপ’ করে, তাহলে মস্কোর পক্ষ থেকে বিদ্যুত গতিতে জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর