ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ এপ্রিল ২০২২, ২৩:০১

ছবিঃ সংগৃহীত

অভিজ্ঞ কূটনীতিক ব্রিজেট ব্রিঙ্ককে ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ব্রিঙ্ক, বর্তমানে স্লোভাকিয়ায় মার্কিন রাষ্ট্রদূত, ২৫ বছর ধরে কর্মজীবনে উজবেকিস্তান ও জর্জিয়াতে কূটনীতিক হিসেবে এবং পাশাপাশি স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি সিনিয়র পদে কাজ করেছেন।

ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূতের পদটি বিগত প্রায় ৩ বছর ধরে শূন্য ছিল। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালের মে মাসে ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত মারি ইয়োভানোভিচকে হঠাৎ করে প্রত্যাহার করার পর থেকে পদটি শূন্য হয়ে যায়। তবে, এমন সময় ব্রিজেট ব্রিঙ্ককে ইউক্রেনে নিয়োগ দেওয়া হলো যখন রাশিয়া দেশটিতে ভয়ানক সামরিক আগ্রাসন চালাচ্ছে।

জানা যায়, রুশ হামলা শুরুর ঠিক আগে গত ফেব্রুয়ারিতে কিয়েভ থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হয়। নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে আবারও কিয়েভে চালু করা হচ্ছে মার্কিন দূতাবাস।

ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তার স্বামী নিকোলাসও একজন মার্কিন কূটনীতিক। তাদের দুটি ছেলেসন্তান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২