যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভবনের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ এপ্রিল ২০২২, ১২:৪৪

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটলের কাছে এটা দ্বিতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সুপ্রিম কোর্টের মুখপাত্র প্যাট্রিসিয়া ম্যাককেব এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একজন ব্যক্তি সুপ্রিম কোর্ট ভবনের সামনের প্লাজায় যান এবং নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। তবে এটি কোনো জননিরাপত্তাসংক্রান্ত বিষয় নয়। এতে অন্য কেউ আহতও হননি।

গায়ে আগুন দেওয়া ব্যক্তির পরিচয় বা কেন এমনটা করেছেন সেসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ওই ঘটনার পরপরই ইউএস ক্যাপিটল পুলিশ জানায়, জরুরি প্রয়োজনে একটি মেডিকেল হেলিকপ্টার ক্যাপিটলের কাছে অবতরণ করেছে। পরে হেলিকপ্টারটি ক্যাপিটল প্লাজায় অবতরণ করে
আগুনে দগ্ধ ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসা হয়।

এলাকাটিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে সেখানে তদন্ত চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর