জ্বালানী সংকটে ইউক্রেনের সামরিক বিমান বিধ্বস্ত; ৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ এপ্রিল ২০২২, ০৫:০১

ছবিঃ ইন্টারনেট

জ্বালানী শেষ হয়ে যাওয়ায় ইউক্রেনের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৫ সেনা নিহত ও ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের দক্ষিণ দিকের শহর জাপোরিঝঝিয়ায় এ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।

যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি এএন-২৬ মডেলের বিমান। ইউক্রেনের বিমান বাহিনী সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে বিমানটি ব্যবহার করত।

জাপোরিঝঝিয়া আঞ্চলিক সেনা প্রশাসন জানিয়েছে, এএন-২৬ বিমানটি জাপোরিঝঝিয়ার ভিলনিয়া বিভাগে শুক্রবার সকালে বিধ্বস্ত হয়।

এদিকে গত শনিবার বিমান বিধ্বংসী হামলা চালিয়ে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সামরিক সরঞ্জাম পরিবহণকারী একটি বিমান ভূপাতিত করেছিল। সেই বিমানটিতে পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছিল।

নতুন করে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার হামলার কারণেই ভূপাতিত হওয়ার পর বিধ্বস্ত হয়েছে কিনা এ বিষয়টি নিশ্চিত নয়। তবে রাশিয়া কয়েকদিন ধরেই জানিয়ে আসছে তারা ইউক্রেনের সামরিক স্থাপনা ও অস্ত্র গোলাবারুদের ওপর হামলা চালাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর