ইউক্রেনকে ১২১ টি ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | ২২ এপ্রিল ২০২২, ১৩:৪৮

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনকে সরবরাহ করতে মার্কিন বিমান বাহিনী নতুন ড্রোন সিস্টেম তৈরি করেছে বলে পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র সহয়তা প্যাকেজে অন্যান্য সমরাস্ত্রের পাশাপাশি ১২১টির বেশি ফিনিক্স ঘোস্ট সিস্টেমের ড্রোন থাকবে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের চাহিদা অনুযায়ী বিমান বাহিনী দ্রুততার সঙ্গে এই ড্রোন নির্মাণ করে।

তিনি বলেন, এটা মানবহীন সিস্টেমের সুইচব্লেড সিরিজের মতো কাজ করে, তবে ফিনিক্স ঘোস্ট সুইচব্লেড সিরিজের মতো হলেও হুবহু এক নয়। সুইচব্লেড সিরিজের সঙ্গে ফিনিক্স ঘোস্টের ঠিক কি পার্থক্য রয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

কিরবি আরও বলেন, ফিনিক্স ঘোস্ট চালানোর জন্য মার্কিনিদের কাছ থেকে নূন্যতম প্রশিক্ষণের প্রয়োজন হবে। এই প্রয়োজনীয়তা নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের জন্য নতুন করে অস্ত্র সহায়তা ঘোষণা করেছেন। নতুন ঘোষণায় তিনি ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নতুন প্যাকেজে আছে ভারি কামান, কয়েক ডজন হোইটজার কামান, হোইটজারের ১ লাখ ৪৪ হাজার গোলা। এই প্যাকেজে আরও আছে উচ্চক্ষমতাসম্পন্ন ড্রোন। ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার পাশাপাশি ইউক্রেনের সরকারকে আরও ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া কথা জানিয়েছেন বাইডেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর