কমলা হ্যারিস, মার্ক জাকারবার্গসহ ২৯ মার্কিন নাগরিকের উপর মস্কোর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | ২২ এপ্রিল ২০২২, ১১:৩৬

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ যুক্তরাষ্ট্রের ২৯ নাগরিকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। রাশিয়ার সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত এসেছে।

এ নিষেধাজ্ঞার ফলে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না ওই ২৯ জন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

এ নিষেধাজ্ঞা তালিকায় আরও যারা রয়েছেন, তারা হলেন, লিঙ্কডইনের সিইও রায়ান রোসলানস্কি, কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রোনাল্ড ক্লেইন, পেন্টাগনের মুখপাত্র জন কিরবিসহ অনেকেই।

এর আগেও কয়েক দফায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও আছেন। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর