মারিওপোল শহর রুশ সেনাদের দখলে যাওয়া কেবল সময়ের ব্যাপার : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | ১৮ এপ্রিল ২০২২, ০১:১৭

ছবিঃ সংগৃহীত

মারিওপোল শহর পুরোপুরি রুশ সেনাদের দখলে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সে নিশ্চিত করেছেন। এ বিষয়ে জেলেনস্কি বলেন, মারিওপোলের অবস্থা ভয়াবহ। সঙ্গে তিনি মারিওপোলে ভয়ঙ্কর কিছু ঘটলে শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার হুশিয়ারিও দিয়েছেন।

এদিকে রোববারের মধ্যেই মারিওপোলের ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়া আরও জানিয়েছে, মারিওপোল এখন প্রায় তাদের দখলে। তাই যদি সকাল ৬টা থেকে দুপুর ১টার মধ্যে ইউক্রেন সেনারা আত্মসমর্পণ করে তবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে মস্কো।

তবে মারিওপোলের আঝোভাস্তাল স্টিলওয়ার্কস এলাকায় কিছুটা জায়গা ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে। প্রতি আধা ঘণ্টা অন্তর আত্মসমর্পণের আহ্বান মারিওপোলে প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া।

রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, আত্মসমর্পণের জন্য কিয়েভের আদেশের অপেক্ষা করার দরকার নেই।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর