অবশেষে বহু সংখ্যক সৈন্য নিহতের স্বীকারোক্তি রাশিয়ার

সময় ট্রিবিউন | ৯ এপ্রিল ২০২২, ১৩:২৪

ছবিঃ সংগৃহীত

বহু সংখ্যক রুশ সেনা হতাহতের বিষয়ে ইউক্রেনের সব দাবি অস্বীকার করত রাশিয়া। এর মাঝে বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে আবারও জানানো হয়, ইউক্রেনে অভিযান চালাতে এসে রাশিয়ার প্রায় ১৯ হাজার সেনা প্রাণ হারিয়েছে। তবে এসব দাবিতে কোনো মন্তব্য করত না

কিন্তু অবশেষে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ স্বীকার করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনে অনেক সেনাকে হারিয়েছি আমরা। বিষয়টিকে নিজেদের ইতিহাসে অনেক বড় দুঃখজনক ঘটনা হিসেবেও উল্লেখ করেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেন দিমিত্রি পেসকোভ।

তাছাড়া তিনি এও জানান, রাশিয়া তাদের নির্ধারিত সময় অনুযায়ী লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে শিগগিরই লক্ষ্য অর্জন করবে বলে জানান ক্ষমতাধর এ সরকারি কর্মকর্তা।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, এই যুদ্ধ শেষ করতে আমাদের সেনারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং ইউক্রেনের সঙ্গে আলোচনার মাধ্যমে এ দ্বন্দ্বের অবসান ঘটাতে পারব।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর