অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে রাশিয়ায় নিষিদ্ধ ঘোষণা

সময় ট্রিবিউন | ৯ এপ্রিল ২০২২, ০২:০৮

ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে রাশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছে মস্কো। ইউক্রেনে যুদ্ধ শুরু করায় মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ক্যানবেরা ও ওয়েলিংটন। এর প্রতিক্রিয়া হিসেবে দুদেশের প্রধানমন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করল মস্কো। বার্তা সংস্থা এএফপি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি ‘শত্রুতাপূর্ণ আচরণের’ অভিযোগ এনেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ছাড়াও দুদেশের আরও অনেক মন্ত্রী ও সংসদ সদস্যের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।

এএফপি'র তথ্যমতে, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধের তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের নাম রয়েছে, আর নিউজিল্যান্ডের রয়েছে ১৩০ জনের নাম।

‘বেপরোয়া আচরণের’ জন্য অস্ট্রেলিয়ার নিন্দা জানিয়েছে মস্কো। অন্য পশ্চিমা দেশগুলোকে অনুস্মরণ করায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রতি ক্ষোভ জানিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা আরও প্রসারিত করা হবে। প্রসারিত নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় হুশিয়ারি উচ্চারণ করে আরও বলেছে, রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব জাগিয়ে তুলতে যারা সাহায্য করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর