ইউক্রেনে আরও ৪০ হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো

সময় ট্রিবিউন | ২৫ মার্চ ২০২২, ২৩:৩৬

ন্যাটো সেনা

ইউক্রেনে রুশ আগ্রাসনের এক মাস পূর্তির দিনই পূর্ব ইউরোপে আরও ৪০ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ন্যাটো।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোটের নেতাদের শীর্ষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর জোটের মহাসচিব ইয়েন স্টলটেনবার্গ জানিয়েছেন, পূর্ব ইউরোপে আরও ৪০ হাজার ন্যাটো সৈন্য পাঠানো হচ্ছে। ইউক্রেনের প্রতিবেশী দেশ বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ায় এসব সেনা মোতায়েন করা হবে।

এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া বার্তা দিয়ে ন্যাটো মহাসচিব বলেছেন, তারা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত।

ন্যাটোর বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপে বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট মোকাবিলায় অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সূত্র: বিবিসি বাংলা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর