ইউক্রেনে সেই জাহাজে বাংলাদেশি নাবিকের বাঁচার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক | ৪ মার্চ ২০২২, ০২:৫৫

ইউক্রেনে বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ রকেট হামলার শিকার হয়ে হাদিসুর রহমান নামে এক বাংলাদেশি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।
ওই জাহাজে এই মুহূর্তে অবস্থান করছেন আরও কয়েকজন বাংলাদেশি।
নাবিকদের উদ্ধারের আকুতি জানিয়ে দুটি ভিডিও বার্তা দিয়েছেন এক বাংলাদেশি নাবিক, যা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগামাধ্যমে।
ভাইরাল হওয়া সেই ২৭ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশি নাবিককে বারবার বলতে শোনা যায়, আমাদের বাঁচান। আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি।
জানা গেছে, এমভি বাংলার সমৃদ্ধি নামের ওই জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় ২৪ ফেব্রুয়ারি থেকে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজে গোলা আঘাত হানে। এতে নাবিক হাদিসুর রহমান নিহত হন। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর