এবার নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে রাশিয়া : ইউক্রেন

সময় ট্রিবিউন | ২ মার্চ ২০২২, ০০:৩৬

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনে হামলা চালাতে রুশ সামরিক বাহিনী ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে দেশটি। আগ্রাসন শুরুর পঞ্চম দিনে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনে নিষিদ্ধ এই অস্ত্র দিয়ে রাশিয়া হামলা চালায়।

মঙ্গলবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় সোমবার মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত ওকসানা মারকারোভা সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনে হামলা চালাতে তারা (রাশিয়া) আজ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। যদিও জেনেভা কনভেনশনের মাধ্যমে এই বোমার ব্যবহার নিষিদ্ধ।’

তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চালাতে চাইছে তা অনেক বড়। অবশ্য নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করে হামলা চালানোর বিষয়ে ইউক্রেনের এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

২০১৬ সালে পরীক্ষামূলকভাবে থার্মোবারিক বোমা ব্যবহারের মাধ্যমে একটি জাহাজ ধ্বংস করে রাশিয়া

এই বোমায় অস্ত্রগুলোতে প্রচলিত গোলাবারুদ ব্যবহার করা হয় না। উচ্চ-তাপমাত্রার অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ এবং চাপ তরঙ্গ তৈরি করতে থার্মোবারিক অস্ত্র বা ভ্যাকুয়াম বোমাগুলো সাধারণত বায়ু থেকে অক্সিজেন টেনে নেয়।

প্রকৃতপক্ষে এই ধরনের অস্ত্রগুলোর বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট তরঙ্গ প্রচলিত অন্য ঘনীভূত বিস্ফোরকের তুলনায় উল্লেখযোগ্যভাবে দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর