যুক্তরাষ্ট্র নিয়ে চীনের বিস্ফোরক মন্তব্য

সময় ট্রিবিউন | ২৭ ফেব্রুয়ারী ২০২২, ২২:০৫

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

ইউক্রেনের সরকারকে উৎখাত করতে দেশটিতে `বিশেষ অভিযান‘ শুরু করেছে রাশিয়া। বিশ্বের অধিকাংশ দেশ যখন ইউক্রেনের পাশে দাঁড়িয়ে দেশটির জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে; তখন চীন রাশিয়ার পক্ষ নিয়েছে।

মস্কোতে অবস্থিত চীনা দূতাবাস বলেছে—‘বিশ্বের জন্য আসল হুমকি যুক্তরাষ্ট্র‘।

রোববার রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মস্কোতে অবস্থিত চীনা দূতাবাস আরও বলেছে, ‘বিশ্বের জন্য আসল হুমকি কে, এ কথা কখনো ভুলে যাবেন না‘।

এ প্রসঙ্গে চীনা দূতাবাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র কতগুলো দেশে বোমা হামলা চালিয়েছে, তার একটি তালিকাও যুক্ত করেছে। এই তালিকায় ২০টির বেশি দেশ রয়েছে, যার জনসংখ্যা বিশ্বের প্রায় তিন ভাগের এক ভাগ।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে পূর্বে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছিল।

গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে কমপক্ষে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের এক হাজার টন অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে। তাই এই উত্তেজনার জন্য কারা দায়ী, তা এখন ভেবে দেখা উচিত, অন্যদের দোষারোপ না করে কীভাবে যত তাড়াতাড়ি সম্ভব সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই আগুন নেভানো যায়।

একই দিন হুয়া চুনিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশে দেশে সামরিক অভিযান চালানোর অভিযোগ আনেন। তিনি বলেন, এসব সামরিক হস্তক্ষেপ চালানোর জন্য অজুহাত হিসেবে কখনো গণতন্ত্র বা মানবাধিকার, কখনো শুধু লন্ড্রি পাউডারের একটি ছোট বোতল বা একটি ভুয়া খবরকে ব্যবহার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর