বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে চায় না: গ্রেগোরি

সময় ট্রিবিউন | ২ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৫৫

গ্রেগরি ডব্লিউ মিকস। ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস সদস্য এবং পররাষ্ট্রনীতি সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস জানিয়েছেন, তারা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চান না।

নিউইয়র্কের কুইন্স এলাকায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা এটি নিশ্চিত করতে চাই যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছি না এবং আমরা এখনও বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ অব্যাহত রেখেছি।'

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেগোরি জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে।

গ্রেগোরি, যিনি একইসঙ্গে একজন চৌকস আইনজীবী, ১৯৯৮ সাল থেকে নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি ২০২১ সাল থেকে পররাষ্ট্রনীতি সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

'আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো বিধিনিষেধ আরোপ করছি না। একটি প্রতিষ্ঠানের কিছু ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সম্পূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমরা পর্যবেক্ষণ করছি,' যোগ করেন গ্রেগোরি।

মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেগোরি আরও জানান, বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে থেকে একটি সুবিধাবাদী মহল আরও কিছু কর্মকর্তা, এমনকি রাজনীতিবিদদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রবলভাবে লবিং চালাচ্ছে।

তিনি বলেন, 'কিন্তু আমরা তাদের মুখের কথায় কাজ করবো না। এটা সম্ভব নয়। সবকিছু যাচাই-বাছাই করার পর আমরা সঠিক উদ্যোগ নেব।'

তিনি এ বছরে বাংলাদেশে এসে মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় সরেজমিনে দেখার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, 'এর আগে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল সংক্রান্ত কংগ্রেসের উপ-কমিটির সঙ্গে কথা বলবো। প্রয়োজন হলে আমরা বাংলাদেশ বিষয়ে কংগ্রেসে শুনানি আয়োজনের ব্যবস্থা করবো।'

গ্রেগোরি তার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি সহানুভূতিশীল হিসেবে পরিচিত। কংগ্রেসে তার ভোটারদের দৃঢ় প্রতিনিধিত্ব করা এবং জোট গঠনে অপরিসীম দক্ষতার জন্যেও তিনি সুপরিচিত। তিনি নিউ ইয়র্কের ৫ম কংগ্রেসনাল ডিসট্রিক্টের প্রতিনিধিত্ব করেন, যে এলাকা মূলত বাংলাদেশী-আমেরিকান অধ্যুষিত।

-বাসস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর