আফগানিস্তানে মর্টার শেল বিস্ফোরণে ৯ শিশু নিহত

সময় ট্রিবিউন | ১১ জানুয়ারী ২০২২, ০৯:১৬

ছবি সংগৃহীত

আফগানিস্তানে মর্টার শেল বিস্ফোরণে অন্তত ৯টি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আফগান প্রশাসনের আলজাজিরার এক খবরে বলা হয়, দেশটির পূর্ব দিকে পাকিস্তান সীমান্তের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নাঙ্গারহার প্রদেশের গভর্নরের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (১০ জানুয়ারি) লালোপার জেলার বাইগানান গ্রামে ভ্যানে করে খাদ্য সামগ্রী বিক্রি করার সময় একটি পুরানো, অবিস্ফোরিত মর্টার শেলের বিস্ফোরণ ঘটে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে বিস্ফোরণে আহত শিশুদের চিকিৎসার জন্য প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আর কিছু জানা যায়নি।

আফগানিস্তানে গত কয়েক দশকের যুদ্ধ এবং সংঘাতের মধ্যে থাকা দেশটিতে সবচেয়ে বেশি অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। আর যখন এসব অস্ত্রের বিস্ফোরণ ঘটে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরাই এর শিকার হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর